৫ অক্টোবর ২০২৪ বাক্কো সরিবালয়ে ‘জুলাই শহীদ স্মৃতিফাউন্ডেশন’ এবং বাক্কোর যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদদের, স্মরণ করা হয় যারা অসহায় অবস্থায় আহত হয়েছেন এবং বিশেষ করে সেইসব সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন।
সভায় উপস্থিত বাক্কোর নির্বাহী কমিটির পক্ষ থেকে জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এবং শহীদ পরিবারের সন্তানদের কর্মসংস্থান প্রদানের লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন,
"তথ্যপ্রযুক্তি সমৃদ্ধশালী, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াবে বাক্কো। গণ-অভ্যুত্থানে আহতরা দিন শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এই উদ্দেশ্যে আমরা তাদের দক্ষতা বৃদ্ধি এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করছি।"
সভায় বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সাল আরলম বলেন,
"গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং দৃষ্টি শক্তি হারিয়েছেন—তারা দেশের সত্যিকারের সন্তান। নতুন বাংলাদেশ নির্মাণে এই আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। বাক্কো পরিবার সবসময় তাদের পাশে থাকবে।"
সভায় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক মীনা মাহবুবুল রহমান (রিদ্ধ) বলেন,
“আমার পেশাগত জীবনের শুরু থেকেই আউটসোর্সিং এর সাথে সম্পৃক্ত। আমি বিশ্বাস করি, তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অপরিসীম সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণ-অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগকে আমি প্রশংসা করছি।”
সভায় উপস্থিত ছিলেন বাক্কোর পরিচালক আব্দুল কাদির, জাকির উদ্দীন আহমেদ, সায়েমা শওকত, নির্বাহী পরিচালক লে. কর্নেল (অবঃ) ড. মাহতাবুল হক, পিআরএস এবং অন্যান্য প্রতিনিধিরা। বাংলাদেশকে একটি মানবিক, নিরাপদ ও বৈষম্যহীন সমাজে পরিণত করার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তব্য প্রদানকারীর তথ্যঃ
ড. সরলম সিকান্দার
নির্বাহী সমন্বয়ক
০১৯৭২১২২২২৬
office@bacco.org.bd
coordinator@bacco.org.bd