বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। সদস্য হিসেবে রয়েছেন নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক (অপারেশন) হাবিবুল হক এবং টেক পয়েন্ট বিপিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল ইসলাম।
নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন এমরাজিনা টেকনোলোজিসের প্রোপ্রাইটর এমরাজিনা ইসলাম এবং এম/এস ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।
বাক্কো নির্বাচন বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রকাশ করা হবে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর।
৩১ অক্টোবর ভোটগ্রহণের পাশাপাশি প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।
বাক্কো জানিয়েছে, ভোটার তালিকায় সদস্য প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্তির জন্য বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ এবং হালনাগাদ নথিপত্র দ্রুত নির্বাচন সচিবালয়ে জমা দিতে হবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড কাজ করছে। প্রতিটি সদস্যের প্রত্যক্ষ অংশগ্রহণে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সুত্রঃ আইসিটি সংবাদ, ১৮ আগস্ট ২০২৬